বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কুলাউড়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬:২১ পিএম

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় লুবনা আক্তার (২৮) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ।

আজ সোমবার (২১ জুলাই) উপজেলার রাউৎগাও ইউনিয়নের ভাট্টুত গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ও নারী ভাট্টুত গ্রামের বাসিন্দা ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মধু মিয়ার স্ত্রী। নিহত ওই নারী ২ সন্তানের জননী ছিলেন।

স্থানীয়রা জানান, ‘সোমবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেয়ে ইউপি সদস্য আব্দুল মোক্তাদির মনুকে জানান। পরে তিনি ওই গৃহবধুর বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে কুলাউড়া থানা পুলিশকে অবহিত করেন।’

স্থানীয়রা ধারণা করছেন, স্বামীর সাথে কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, ‘খবর পেয়ে ঘটনা স্থালে পুলিশ গিয়ে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  প্রবাসীর স্ত্রী   ঝুলন্ত মরদেহ উদ্ধার     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close