বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসরায়েলের হামলায় ত্রাণ নিতে এসে ৮৫ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১১:০৬ AM

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু ত্রাণের জন্য জড়ো হওয়া ৮৫ জনকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার (২০ জুলাই) দিনে গাজার বিভিন্ন এলাকায় এসব মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই উত্তর গাজার বাসিন্দা।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জাতিসংঘের ত্রাণবাহী ট্রাক আসার অপেক্ষায় জিকিম সীমান্তে জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ। সেখানেই ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান অন্তত ৬৯ জন। এছাড়া রাফাহ ও খান ইউনিস এলাকাতেও একইভাবে মানুষ নিহত হন।

ইসরায়েলি বাহিনীর দাবি, হাজারো ফিলিস্তিনির উপস্থিতি তাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল, তাই তারা সতর্কতামূলক গুলি ছোড়ে। তবে তারা সরাসরি কোনো ত্রাণবাহী ট্রাককে লক্ষ্য করেনি বলে দাবি করেছে। বাহিনী আরও বলেছে, নিহতের সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বাড়িয়ে বলছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, খাদ্যবাহী ২৫টি ট্রাক গাজায় প্রবেশ করলে সেগুলোর চারপাশে হাজার হাজার ক্ষুধার্ত মানুষ জড়ো হন। এই সময়েই গুলির ঘটনা ঘটে। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ত্রাণের জন্য অপেক্ষমাণ নিরীহ মানুষের ওপর গুলি চালানো "সম্পূর্ণ অগ্রহণযোগ্য"।

এছাড়া দক্ষিণ গাজার আরেকটি ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। তবে এ বিষয়ে ইসরায়েলি বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পুরো দিনজুড়ে গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা ও গুলিতে অন্তত ৯০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

হামাসের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইসরায়েলি হামলা ও খাদ্য সংকটে গাজাবাসীর মধ্যে প্রচণ্ড ক্ষোভ তৈরি হচ্ছে। এই পরিস্থিতি কাতারে চলমান যুদ্ধবিরতির আলোচনার ওপরও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: ডব্লিউএফপি

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  গাজা   ইসরায়েল   বিমান হামলা   ফিলিস্তিনি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close