বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাওয়ারপ্লেতেই ধস: বাংলাদেশের বোলিং তোপে কাঁপছে পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৬:৫৮ পিএম

শুরুটা ছিল ঝড়ো, প্রথম ১০ বলেই পাকিস্তান তুলেছিল ১৮ রান। কিন্তু এরপরই বদলে যায় চিত্র। তাসকিন আহমেদের প্রথম আঘাতে সাইম আইয়ুব ফিরে গেলে শুরু হয় পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়।

এরপর একে একে উইকেট হারাতে থাকে পাকিস্তান। মেহেদী হাসান ফিরিয়ে দেন ভয়ংকর ব্যাটার মোহাম্মদ হারিসকে, যিনি আগের ম্যাচেই করেছিলেন মাত্র ৪৬ বলে সেঞ্চুরি। ফখর জামান একপ্রান্তে লড়াই করলেও অন্য প্রান্তে একের পর এক উইকেট হারিয়েছে পাকিস্তান।

তানজিম হাসান সাকিব দুর্দান্ত বোলিংয়ে ফেরান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগাকে। ওভারের প্রথম বলেই ক্যাচ মিস হলেও সেই ওভারেই র‍্যাম্প স্কুপ খেলতে গিয়ে লিটন দাসের হাতে ধরা পড়েন তিনি। ৯ বলে করেন মাত্র ৩ রান।

এরপর বল হাতে আসেন মোস্তাফিজুর রহমান, আর প্রথম ওভারেই বাজিমাত। রানের খাতা না খুলেই হাসান নেওয়াজকে ফেরান তিনি।

৬ ওভারের পাওয়ারপ্লেতে পাকিস্তান তুলেছে মাত্র ৪১ রান, হারিয়েছে ৪টি মূল্যবান উইকেট।

দুর্দান্ত ফিল্ডিংয়ে আরও একটি উইকেট এনে দেন লিটন দাস। তার সরাসরি থ্রোয়ে রানআউট হয়ে যান মোহাম্মদ নেওয়াজ, যিনি করেছিলেন ৫ বলে ৩ রান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের স্কোর:

৪৬/৫ (৮ ওভার)

শেষ ৫ ওভারে মাত্র ১৫ রানে ৩ উইকেট হারিয়েছে সফরকারীরা।

বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও ধারাবাহিক আক্রমণে চাপে পড়ে গেছে পাকিস্তান। এখন দেখার বিষয়, কতদূর যেতে পারে তাদের ইনিংস।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   পাকিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close