প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৬:০৫ পিএম

রবিবার (২০ জুলাই) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের মাটিতে হোয়াইটওয়াশ এবং সংযুক্ত আরব আমিরাতে পরপর হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে হারলেও পরের দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জেতে টাইগাররা। এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রতিশোধের চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে লিটন বাহিনী।
বাংলাদেশ একাদশে রয়েছে একটি পরিবর্তন। বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়ে একাদশে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ।
বাংলাদেশের একাদশে থাকছেন,পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
অপরদিকে পাকিস্তানের একাদশে খেলবেন, ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), হাসান নেওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), মোহাম্মদ নেওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।
স্বদেশ প্রতিদিন/এমএম