
সংগৃহীত ছবি
২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালে কোন সিনেমা ও সিরিজ সবচেয়ে বেশি দেখা হয়েছে তা জানিয়ে ভিউয়ারশিপ প্রতিবেদন প্রকাশ করেছে নেটফ্লিক্স।
প্রতিবেদনে দেখা যায়, এই সময়ের মধ্যে ব্রিটিশ সিরিজ ‘অ্যাডলসেন্স’ সবচেয়ে বেশি দেখা টিভি শো এবং জেমি ফক্স ও ক্যামেরন ডিয়াজ অভিনীত অ্যাকশন-কমেডি সিনেমা ‘ব্যাক ইন অ্যাকশন’ সবচেয়ে বেশি দেখা চলচ্চিত্র হিসেবে শীর্ষস্থানে রয়েছে।
নেটফ্লিক্সের সর্বশেষ এনগেজমেন্ট রিপোর্টে জানানো হয়, বছরের প্রথম ছয় মাসে প্ল্যাটফর্মে দেখা কনটেন্টের ৯৯ শতাংশ তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
এখানে ‘দেখা’র মানদণ্ড ধরা হয়েছে মোট দেখা সময়কে কনটেন্টের দৈর্ঘ্য দিয়ে ভাগ করে। প্রথমার্ধে নেটফ্লিক্সে বৈশ্বিকভাবে দেখা হয়েছে ৯৫ বিলিয়ন ঘণ্টা কনটেন্ট, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ শতাংশ বেশি।
নেটফ্লিক্সের সহ-প্রধান নির্বাহী গ্রেগ পিটার্স বলেন, “প্রতিযোগিতা বেড়েও এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে এবং বছরের দ্বিতীয়ার্ধে আরও শক্তিশালী কনটেন্ট লাইনআপের ফলে দর্শকসংখ্যা আরও বাড়বে বলে আমরা আশা করছি।”
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মোট দেখার প্রায় এক-তৃতীয়াংশ ছিল অ-ইংরেজি ভাষার কনটেন্ট। শীর্ষ ২৫ সিরিজের মধ্যে ১০টিই ছিল ইংরেজি ছাড়া অন্য ভাষায় নির্মিত।
বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল দক্ষিণ কোরিয়ার সুপারহিট সিরিজ ‘স্কুইড গেম’, যার তিনটি সিজন মিলিয়ে দেখা হয়েছে ২৩১ মিলিয়ন বার। শুধু শেষ সিজনটি চার দিনের মধ্যে দেখা হয়েছে ৭২ মিলিয়ন বার, যা এককভাবে তৃতীয় সর্বোচ্চ ভিউ পাওয়া কনটেন্ট। তবে সব মিলিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে ‘অ্যাডলসেন্স’, যার মোট ভিউ ১৪৫ মিলিয়ন।
অন্যান্য জনপ্রিয় ব্রিটিশ সিরিজের মধ্যে রয়েছে ‘মিসিং ইউ’ (৫৮ মিলিয়ন), ‘ব্ল্যাক মিরর ৭’ (৩১ মিলিয়ন) এবং ‘ডিপার্টমেন্ট কিউ’ (২৫ মিলিয়ন)।
লিমিটেড সিরিজ ‘জিরো ডে’, যেখানে অভিনয় করেছেন রবার্ট ডি নিরো, তা ৬৩ মিলিয়ন ভিউ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। শিশুদের জন্য তৈরি ইউটিউবার র্যাচেল আকুরসোর সিরিজ ‘মিসেস র্যাচেল’ দেখেছেন ৫৩ মিলিয়ন দর্শক।
২০২৫ সালের প্রথমার্ধে নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা ১০টি সিরিজ:
1. অ্যাডলসেন্স
2. স্কুইড গেম ২
3. স্কুইড গেম ৩
4. জিরো ডে
5. মিসিং ইউ
6. আমেরিকান মার্ডার: গ্যাবি পিটিতো
7. মিসেস র্যাচেল
8. দ্য নাইট এজেন্ট ২
9. জিনি অ্যান্ড জর্জিয়া ৩
২০২৫ সালের প্রথমার্ধে নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা ১০টি সিনেমা:
1. ব্যাক ইন অ্যাকশন
2. টেইলর পেরিস স্ট্র
3. দ্য লাইফ লিস্ট
4. এক্সটেরিটোরিয়াল
5. হ্যাভক
6. দ্য সিক্রেট লাইফ অব পেটস ২
7. দ্য ইলেকট্রিক স্টেট
8. কাউন্টারঅ্যাটাক
9. এড ভিটাম
10. ডিসপিকেবল মি ৪