বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      
আস্ত একটা দ্বীপের মালিক এই অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৯:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউডের একমাত্র নায়িকা হিসেবে তিনি কিনে নিয়েছেন একটি ব্যক্তিগত দ্বীপ! তিনি দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট বা ঐশ্বরিয়া রাই বচ্চন নন।

বলিউডে এমন অনেক তারকা রয়েছেন, যারা বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত- ব্যক্তিগত জেট, দামি গাড়ির বহর, বিদেশে বাংলো, সবই আছে তাদের। তবে তাদের মধ্যেও একজন অভিনেত্রী রয়েছেন, যিনি অন্যদের থেকে একধাপ এগিয়ে। 


এই অভিনেত্রী আর কেউ নন জ্যাকুলিন ফার্নান্দেজ। শ্রীলঙ্কার অভিনেত্রী জ্যাকুলিন বলিউডে ১৫ বছরের বেশি সময় কাজ করছেন। ২০১২ সালে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে চার একরের একটি দ্বীপ কিনেছিলেন তিনি, যার দাম ছিল প্রায় ৬ লাখ মার্কিন ডলার।

প্রসঙ্গত, জ্যাকুলিনকে সবশেষ দেখা গেছে ‘হাউসফুল ৫’ সিনেমায়। ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে।

জানা গেছে, এই দ্বীপে বিলাসবহুল একটি ভিলা তৈরির পরিকল্পনা করেছিলেন জ্যাকুলিন। যদিও সেই ভিলা তার নিজের জন্য নাকি বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি হবে, তা স্পষ্টভাবে কখনো জানাননি তিনি। দ্বীপ কেনার পর তিনি সেখানে কী করেছেন বা আদৌ কিছু করেছেন কি না, তা নিয়েও খুব বেশি তথ্য নেই। তবে এটুকু নিশ্চিত, আজও তিনি সেই দ্বীপের মালিক।

মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করে ২০০৯ সালে বলিউডে পা রাখেন জ্যাকুলিন, ‘আলাদিন’ ছবির মাধ্যমে। তবে ২০১১ সালে ‘মার্ডার ২’-এর মাধ্যমে পরিচিতি পান তিনি। এরপর ‘হাউসফুল ২’ ও ‘রেস ২’-এর মতো হিট ছবিতে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  দ্বীপ   মালিক   অভিনেত্রী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close