বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শ্রমিক স্বার্থে রাস্তায় নামতেও রাজি আছি : শ্রম উপদেষ্টা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১০:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে বদলেছে সমাজ ব্যবস্থা। আর এই নতুন সমাজে শ্রমিক স্বার্থ রক্ষায় প্রয়োজনে রাস্তায় নামতে পিছপা হবো না বলে মন্তব্য করেছেন, শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে সাভারের গেন্ডা বালুর মাঠে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জুলাই শহীদদের স্মরণে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ উপলক্ষে এ শ্রমিক সমাবেশের আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন বলেন, “আগের কোনো সরকার শ্রমিকের পক্ষে কাজ করেনি। বরং শ্রমিকের গুম, খুন, লাঠিপেটা হলেও ক্ষতিপূরণ তো দূরের কথা, বিচারও হয়নি। কিন্তু এই সরকার শ্রমিকবান্ধব। শ্রমিকদের ন্যায্য দাবিতে দরজা সবসময় খোলা। শ্রমিকদের জন্য প্রয়োজনে সরকারের প্রতিনিধি হয়েও রাস্তায় নামতে দ্বিধা নেই।”

তিনি আরো বলেন, “বাংলাদেশ লেবার অ্যাক্টকে যুগোপযোগী করা হচ্ছে। ট্রেড ইউনিয়ন গঠনে শিথিলতা আনা হয়েছে। কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত করা যাবে না, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিকের অধিকার নিশ্চিতে মন্ত্রণালয় কঠোর অবস্থানে আছে।”

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রসঙ্গ টেনে বলেন, “শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে শুধু সরকার নয়, সমাজ ব্যবস্থারও পতন হয়েছে। এই ধ্বংসাবশেষ থেকে সুষম ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে সময় লাগবে। সবাইকে ধৈর্য ধরতে হবে।”

সমাবেশে তিনি স্পষ্ট জানান, শুধু কলকারখানা নয়, যেখানে পাঁচজনের বেশি শ্রমিক, সেখানেও লেবার অ্যাক্ট কার্যকর করা হবে। শ্রমিকদের কল্যাণ তহবিলে কারখানার লভ্যাংশের শূন্য দশমিক ৫ শতাংশ জমা বাধ্যতামূলক। ইতোমধ্যে সামাজিক ক্লাবগুলোতেও আইন কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে।

সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বন্ধ হয়ে যাওয়া পোশাক কারখানা খোলার বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘‘এটা বিজিএমইএর দায়। তারপরও সরকার উদ্যোগ নিয়েছে। যেমন- বেক্সিমকো পরিচালনায় বিদেশি সংস্থাগুলো আগ্রহী। পাশাপাশি কিছু মালিক ব্যাংক ঋণ নিয়ে বিদেশ পালিয়ে গেছেন। ব্যাংকগুলো আর ঋণ দিতে চায় না। এ কারণে কিছু মালিককে বাধ্য করা হচ্ছে বকেয়া পরিশোধে। প্রয়োজনে তাদের সম্পত্তি বিক্রি করতে হচ্ছে। তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির আবেদন করা হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  শ্রমিক   স্বার্থ   শ্রম উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close