প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪:৫১ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী দশবাড়ী গ্রামে এক রাতেই দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত সোয়া ২টার দিকে আব্দুল আলীমের বাড়িতে প্রথমে হানা দেয় ডাকাত দল। তারা আলীমের ছেলে মাওলানা হাবিবুর রহমানকে কুপিয়ে আহত করে এবং এক ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।
এর কিছুক্ষণ পর একই গ্রামের জহিরুলের বাড়িতে ডাকাতরা ঢুকে নগদ দুই লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুটে নেয়।
এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসিরউদ্দিন বলেন, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ