বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ভাবিকে মারধরের অভিযোগ দেবরের বিরুদ্ধে
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪:৩১ পিএম

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সদর ইউনিয়নের যোগীবাড়ি গ্রামে পারিবারিক কলহের জেরে ভাবিকে মারধরের অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে লিটন হোসেনের স্ত্রী শাহনাজ পারভীন কর্মস্থল থেকে বাড়ি ফিরে দেখতে পান তার দেবর একলাস হোসেন বাড়ির মাটির প্রাচীর ভেঙে ফেলেছেন। এ নিয়ে প্রশ্ন করলে একলাস উত্তেজিত হয়ে গালিগালাজ শুরু করেন এবং বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকেন।

এ সময় বাড়ির অন্য সদস্য আক্তারা বানু ও মঞ্জুয়ারা ঘটনাস্থলে শাহনাজকে মাটিতে ফেলে কিল-ঘুষি ও লাথি মারেন। এরপর শাহনাজ পারভীনের চিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ঘটনায় আহত শাহনাজ পারভীন বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়। অভিযোগে বলা হয়, “মারধরের পর অভিযুক্তরা তার ঘরে ঢুকে এক লক্ষ টাকা ও এক ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।”

অভিযুক্ত একলাস হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  নওগাঁ   তুচ্ছ ঘটনা   মারধর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close