বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গজারিয়ায় বিএনপি নেতার উদ্যোগে দরিদ্র প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪:০৭ পিএম আপডেট: ১৯.০৭.২০২৫ ৪:১৩ PM

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের উদ্যোগ উপজেলার দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার প্রদান করা হয়েছে।

আজ শনিবার (১৯ জুলাই) সাড়ে এগারটায় উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্দারগাঁও গ্রামে শারীরিক প্রতিবন্ধীদেরকে অত্যাধুনিক হুইলচেয়ার প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পর্যায়ক্রমে ভবেরচর ও বাউশিয়া ও আজকে টেংগারচর ইউনিয়নের দরিদ্র প্রতিবন্ধীদেরকে হুইলচেয়ার প্রদান করা হলো। উপজেলার প্রতিটি ইউনিয়নের দরিদ্র প্রতিবন্ধীদেরকে তা প্রদান করা হবে।

উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কামরুজ্জামান রতন, বিশেষ অতিথি মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক মো: সিরাজুল ইসলাম পিন্টু।

সভায় প্রধান অতিথি গজারিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের ধৈয্যসহকারে বর্তমান সময়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করাসহ কোন প্রকার বিতর্কিত কার্যক্রমে না জড়ানোর নির্দেশনা প্রদান করেন।
 
বিশেষ অতিথি জেলা কৃষকদলের আহবায়ক পিন্টু বলেন, বর্তমান সময়ে দেশের অধিকাংশ রাজনৈতিকদল মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করাসহ ও নির্বাচন পেছানোর নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছে, আমাদেরকে চোখ কান খোলা রেখে এ সকল দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে হবে।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো.রফিকুল ইসলাম (ভিপি মাসুম), মো: ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, গজারিয়া যুবদলের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন রিমু, সদস্য সচিব নাজির সিকদার , কৃষকদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, বাউশিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো.মিজানুর রহমান, ছাত্রদল এর যুগ্ম আহ্বায়ক তুহিন আহমেদ প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   বিএনপি   নেতা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close