বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাঁজা-হিরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৩:২১ পিএম

ময়মনসিংহের ভালুকায় গাঁজা ও হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ধামশুর নজরের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ধামশুর গ্রামের মৃত আবু সাইদের ছেলে উজ্জ্বল এবং ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত খোরশেদের ছেলে রবি।

আটককৃতদের কাছ থেকে এক কেজি গাঁজা ও পাঁচ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এছাড়া, একইদিন উপজেলার থানার মোড় এলাকায় পুলিশের স্থাপন করা চেকপোস্ট থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার কোনাপাড়া গ্রামের মৃত সালেক মিয়ার ছেলে মো. কাজল মিয়াকে (৩০) আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃত কাজলের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্বদেম প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মাদককারবারী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close