বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যে কারণে প্রেম ভেঙেছিল আলিয়া- সিদ্ধার্থের
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১২:১৪ পিএম

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে ভালোবেসে বিয়ে করে সংসার শুরু করেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। কিছুদিন আগেই কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।

অন্যদিকে বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট বিয়ে করে সংসার করছেন অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে। অথচ একটা সময় বলিউডে প্রেমের সুখী জুটি হিসেবে পরিচিতি পেয়েছিলেন সিদ্ধার্থ ও আলিয়া। তবে তাদের প্রেমের বন্ধন আর নেই।

২০১৬ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে একে অন্যের প্রেমে পড়েন আলিয়া ও সিদ্ধার্থ। সম্পর্ক আরও গভীর হয় ‘কাপুর অ্যান্ড সন্স’ সিনেমায় অভিনয়ের সময়। কিন্তু হঠাৎই ২০১৭ সালে রাগের বশে সিদ্ধার্থের সঙ্গে প্রেমের ইতি টানেন আলিয়া। 

ভারতীয় সংবাদমাধ্যম ফিল্ম বিট ও নিউজ ১৮’র প্রতিবেদন থেকে জানা যায়, আলিয়ার সঙ্গে প্রেম ভাঙতে চাননি সিদ্ধার্থ। অতীতে এক সাক্ষাৎকারে প্রেম ভাঙার পর এ নায়ক বলেছিলেন, ‘প্রত্যেক পুরুষের অবশ্যই উচিত প্রেমিকার যত্ন নেয়া। একজন সত্যিকারের পুরুষ হিসেবে আমি আমার প্রেমিকাকে কখনও কষ্ট দেয়নি।’

অপরদিকে প্রেম ভাঙার পর এক সাক্ষাৎকারে আলিয়ার কাছে প্রেম ভাঙার কারণ জানতে চান বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা বরুন ধাওয়ান। সে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলে বরুন আলিয়াকে জিজ্ঞাসা করেন, জীবনে এমন কোনো সিদ্ধান্ত কি নেয়া হয়েছে যাতে কারো এমনকি তোমার পোষ্যর কোনো এতে ক্ষতি হয়েছে?

উত্তরে আলিয়া বলেন, ‘আমার মনে হয় না আমার এমন কোনো সিদ্ধান্তে কারো ক্ষতি হয়েছে। বরং এমন হয়েছে রাগ করে নেয়া আমার কোনো সিদ্ধান্ত নিয়ে আমিই পরে আফসোস করেছি।’

প্রসঙ্গত, আলিয়ার সঙ্গে সম্পর্কে থাকার সময় প্রেমিকাকে একটি পোষ্য কুকুর উপহার দিয়েছিলেন সিদ্ধার্থ। সে কুকুর এখনো আগলে রেখেছেন আলিয়া। সাবেক প্রেমিক সিদ্ধার্থের বাবা হওয়ার খবরে প্রথম সন্তানের জন্য শুভ কামনাও জানিয়েছেন এ অভিনেত্রী।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আলিয়া   সিদ্ধার্থ   প্রেম   ভালোবাগসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close