বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতের তেল শোধনাগারের ওপর ইইউর নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৯:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার ভারতের তেল শোধনাগারের ওপর ইইউর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জানা যায়, চলামান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগার প্রতিষ্ঠান ভেদিনার অয়েল রিফাইনারি’র ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ। 

আজ শুক্রবার (১৮ জুলাই) এক্সে (পূর্বে টুইটার) এক পোস্টে ইইউর পররাষ্ট্রবিষয়ক প্রধান কাজা কালাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “আমরা ক্রেমলিনের যুদ্ধ বাজেটের মূল ভিত্তিতে আঘাত হানতে চাই। সেই লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার ও দৃঢ়।”

গুজরাটের ভেদিনার শহরে অবস্থিত এই শোধনাগারটি ১৯৯৬ সালে গঠিত হয় ভারতীয় কোম্পানি নায়ারা এনার্জি লিমিটেড ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসনেফটের যৌথ উদ্যোগে। বর্তমানে রোসনেফট এই শোধনাগারের ৪৯.১৩ শতাংশ শেয়ারের মালিক।

শুধু ভেদিনার নয়, রাশিয়া-ভারত তেল বাণিজ্যে ব্যবহৃত ‘পতাকা নিবন্ধন’ বা ফ্ল্যাগ রেজিস্ট্রিশন ব্যবস্থার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। এই নিষেধাজ্ঞার ফলে ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ এখন থেকে রাশিয়ার তেল পরিবহন করতে পারবে না।

তবে বিশ্লেষকরা বলছেন, “যুদ্ধ শুরুর পর নিষেধাজ্ঞার আওতায় না থেকে ভারত রুশ তেল আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে এই প্রথম কোনো ভারতীয় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করল ইউরোপীয় ইউনিয়ন।”

এরআগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রুশ তেলের ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে। একসময় রাশিয়ার প্রধান তেল ক্রেতা ছিল এই দুটি অঞ্চল। তবে এরপর থেকে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছে চীন ও ভারত।

সূত্রঃ দ্য গার্ডিয়ান, টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দু।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভারত   তেল   নিষেধাজ্ঞা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close