প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৮:১৭ পিএম

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে টাঙ্গাইলে মৌন মিছিল ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপি।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে মৌন মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এবং সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
মিছিলে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এর আগে জুমার নামাজের পর টাঙ্গাইল জেলা সদর জামে মসজিদে শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ