বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কিশোরীকে উদ্ধারে গিয়ে হামলার শিকার র‍্যাব
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৬:০৭ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করতে গিয়ে হামলার মুখে পড়ে র‍্যাব-১৩ এর একটি দল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুঁড়ে কিশোরীকে উদ্ধার এবং অপহরণকারী লিয়ন বাবু (২২) ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে র‍্যাব।

উদ্ধার হওয়া কিশোরী শারিয়া মোসতারিন (১৩) উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের কুড়ি পাইকা গ্রামের বাসিন্দা শাহীন মিয়ার মেয়ে। গ্রেপ্তার লিয়ন বাবু একই উপজেলার চাঁদপুর (পূর্বপাড়া) গ্রামের নান্নু মিয়ার ছেলে।

র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের নায়েব সুবেদার মো. নওশের আলী জানান, গত ১১ জুলাই দুপুরে লিয়ন বাবু শারিয়া মোসতারিনকে অপহরণ করে নিয়ে যায়। ওই দিন রাতেই ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় একটি অপহরণের মামলা দায়ের করা হয়।

র‍্যাব-১৩ এর একটি দল নয়াপাড়া গ্রামে অভিযান চালালে অপহরণকারীর স্বজন ও সহযোগীরা ‌র‍্যাব সদস্যদের ওপর ইটপাটকেল ছুঁড়ে হামলা চালায়। এতে অন্তত ৫-৭ জন র‍্যাব সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুঁড়ে অপহরণকারী লিয়ন বাবুসহ দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

অপহৃত কিশোরীসহ গ্রেপ্তারদের গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত র‍্যাব সদস্যদের হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, অভিযুক্তদের প্রাথমিক চিকিৎসা শেষে থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে হাজির করা হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ

আরও সংবাদ   বিষয়:  র‍্যাব   অপহরণ   গাইবান্ধা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close