প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩:৫৭ পিএম

হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে এক্সিকিউটিভ নেবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি। মাসিক বেতন ছাড়াও থাকবে অনান্য সুযোগ-সুবিধা ও সাপ্তাহিক ২ দিন ছুটি। উক্ত পদের জন্য নারী-পুরুষ উভয় লিঙ্গের ব্যক্তি আবেদন করতে পারবেন। আগামী ২৯ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে (এমএস অফিস) দক্ষ হতে হবে। ইংরেজি ও বাংলায় মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা।
ফার্মাসিউটিক্যালস সম্পর্কিত মৌলিক জ্ঞান ও অনান্য তথ্য:অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে তিনটি উৎসব বোনাস, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স, লাভ বোনাস, আর্ন লিভ এনক্যাশমেন্ট, মোবাইল সেট অ্যালাউন্স, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, দুপুরের খাবার সুবিধা, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, সাপ্তাহিক ২ দিন ছুটি।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া লিংকের মাধ্যমে বিস্তারিত দেখে আবেদন করতে হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম