বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      
বয়সে ২৪ বছরের ছোট নায়কের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে কারিনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কারিনা কাপুর খানকে পর্দায় নানা সময়ের অন্তরঙ্গ দৃশ্যে দেখা গিয়েছে। তবে এবারে নতুন সিনেমায় ২০ বছর বয়সী এক নায়কের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাকে।

ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, চরিত্রের প্রয়োজনে সিনেমাটিতে কারিনা কাপুরকে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে।

কারিনা কাপুর খানের বয়স এখন ৪৪। শোনা যাচ্ছে, ২০ বছরের এক তরুণের সঙ্গে পর্দায় খোলামেলা দৃশ্যে দেখা যাবে তাকে। এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এ ছবিতে করিনাকে এক ভূতের চরিত্রে দেখা যাবে। এ ছবির চিত্রনাট্যে নাকি রয়েছে নানা চমক যা ভৌতিক ছবির ক্ষেত্রে একেবারেই আনকোরা। তবে কোন অভিনেতার সঙ্গে কারিনাকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে সেটি জানা যায়নি।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘ধুরন্ধর’ ছবির প্রথম ঝলক। সেই ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন অষ্টাদশী অভিনেত্রী সারা অর্জুন। রণবীরের বয়স এখন ৩৮। 

বয়সের এই ব্যবধান বিতর্ক তৈরি হয়েছে। ‘সিকান্দর’ ছবিতেও রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বাঁধায় কটাক্ষের শিকার হতে হয়েছিল সালমান খানকে। একই বিতর্কে জড়িয়েছেন আমির খানও। ‘সিতারে জ়মিন পর’ ছবিতে জেনেলিয়া দেশমুখের সঙ্গে জুটি বেঁধে বিতর্কে জড়িয়েছেন তিনি।

উল্লেখ্য, এ ছবির গল্প লিখেছেন হুসেইন দলাল। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র ১’ ছবির চিত্রনাট্যও তিনি লিখেছেন। এ ছবি নিয়ে জল্পনা ইতিমধ্যেই তুঙ্গে। তবে ছবি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বয়স   নায়ক   কারিনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close