মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ভোলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৪ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩:১৭ পিএম

ভোলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমানত উল্যাহ আলমগীরসহ ৪ নেতাকে আটক করেছে মনপুরা থানা পুলিশ।

শুক্রবার (১৮ জুলাই) ভোররাতে ১- নং মনপুরা ইউনিয়ন ও উত্তর সাকুচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, ১-নং মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমানত উল্যাহ আলমগীর, উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ দালাল, একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এনামুল হক ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রুবেল ভূঁইয়া।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, ‘পুলিশ রাতভর অভিযান চালিয়ে চারজনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘২০২৩ সালের ২৩ মার্চ অনুষ্ঠিত মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি পুলিশের কাজে বাধা ও হয়রানির অভিযোগে দায়ের হয়েছিল।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আ.লীগ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close