বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২:৪৪ পিএম

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় সিটি করপোরেশনের হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মার্কেটের অন্তত ৩০ টি দোকান।

শুক্রবার (১৮ জুলাই) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোর ৬ টার দিকে শহরের চাষাড়া এলাকায় সিটি করপোরেশনের হকার্স মার্কেটে একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। কিছুক্ষনের মধ্যেই আগুন আশেপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শহরের মন্ডলপাড়া থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাযস্থলে চলে এসে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে আটটায় আগুন নিয়ন্ত্রণে আনে।

হকার্স মার্কেটের পুড়ে যাওয়া ছোট ছোট দোকান গুলোতে তৈরি পোষাক বিক্রি করা হতো। এই মার্কেটে প্রায় দুই শতাধিক দোকান আছে।

ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন, ‘আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমান এখনও নিরূপন করা যায়নি। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হকার্স মার্কেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close