বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাবির হলে জুলাই শহিদদের নামে রুমের নামকরণ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১০:৫২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের নামে ২৮টি কক্ষের নামকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টায় হলের বর্ধিতাংশে এ অভিনব উদ্যোগ সম্পন্ন করেন হলের ২০২৩-২৪ সেশনের আবাসিক শিক্ষার্থী মো. সালমান খান। 

এ বিষয়ে সালমান বলেন, বিগত কয়েকদিন যাবত ভাবছিলাম জুলাইকে আমাদের লাইফের সাথে বেশি  সম্পর্কিত রাখার জন্য কী করা যায়। হঠাৎ চিন্তা এলো আমাদের থাকার রুমগুলোকে শহীদদের নামে নামকরণ করলে কেমন হয়। এ ভাবনা থেকেই এ উদ্যোগ নিই।

তিনি আরও বলেন, আজ ১৭ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাস প্রতিরোধ দিবস। এমন একটি দিনে কাজটি বাস্তবায়ন করাই মনে হলো সবচেয়ে উপযুক্ত। তাই, সেই ভাবনা থেকেই আজ হাজী মুহম্মদ মুহসীন হলের টিনশেডের প্রতিটি রুমের নাম একেকজন শহীদের নামে নামকরণ সম্পন্ন করেছি। 

এ বিষয়ে হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী শোয়াইব বলেন, জুলাইকে জীবন্ত রাখার এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। এর মাধ্যমে জুলাইয়ের শহিদদের অবদানের কথা আমাদের মানসপটে ভেসে উঠবে। আমরা হলের শিক্ষার্থীরা এটিকে সাধুবাদ জানাই।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close