প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৭:৪৩ পিএম

‘আমরা বিএনপি পরিবারে’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন শহীদ জিয়ার মাজার কমপ্লেক্স এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে স্বেচ্ছাসেবকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজার কমপ্লেক্স প্রাঙ্গণে ‘আমরা বিএনপি পরিবার’।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ‘আমরা বিএনপি পরিবারে’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন শহীদ জিয়ার মাজার কমপ্লেক্স এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে স্বেচ্ছাসেবকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবারে’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদাৎ হোসেন ও রুবেল আমিন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ মিসবাহসহ শেকৃবি ছাত্রদলের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ