বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই গোপালগঞ্জে হামলা হয়েছে’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৭:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এ দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম নগরের প্রেসক্লাবে জুলাই পদযাত্রা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোবাইরুল আরিফ এ কথা বলেছেন।

জোবাইরুল আরিফ বলেন, “সরকারের ব্যর্থতার ব্যাপারগুলা এত বেশি চোখা হয়ে উঠছে যে আমরা গণঅভ্যুত্থানের ফসল কাদের হাতে তুলে দিয়েছি, তা নিয়ে নিজেরাই এখন চিন্তিত। আমরা নিজেরাই এখন এ বিষয়ে ভাবতে বাধ্য হচ্ছি।”

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে অনুষ্ঠেয় জুলাই পদযাত্রার বিস্তারিত তুলে ধরেন এনসিপির এই নেতা। তিনি জানান, ১৯ জুলাই কক্সবাজারে জুলাই পদযাত্রার কর্মসূচি শুরু হবে। উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। কক্সবাজারে কর্মসূচি শেষ করে বিকেলে নেতা-কর্মীরা বান্দরবান যাবেন। সেখান থেকে আসবেন চট্টগ্রামে। ২০ জুলাই সকালে রাঙামাটির উদ্দেশে নেতা-কর্মীরা চট্টগ্রাম ছাড়বেন। দুপুরের মধ্যে রাঙামাটিতে কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর বেলা সাড়ে তিনটায় তারা ফিরে আসবেন চট্টগ্রামে।

জোবাইরুল আরিফ বলেন, “২০ জুলাই বেলা সাড়ে ৩টায় নগরের কাপ্তাই রাস্তার মাথা থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করার পরিকল্পনা রয়েছে। সেখান থেকে বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা হয়ে নেতা-কর্মীরা নিউমার্কেটে যাবেন। নিউমার্কেট থেকে টাইগারপাস হয়ে নেতা-কর্মীরা যাবেন ২ নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে। সেখানে জমায়েত হবে। তবে যানজট ও অন্যান্য কারণে সূচি পরিবর্তিত হতে পারে।”

জোবাইরুল আরিফ বলেন, “গোপালগঞ্জের পরে আমরা মনে করি না আওয়ামী লীগ আর নীরব ভূমিকায় আছে। এটা রাজনৈতিক দলগুলোর সামগ্রিক ব্যর্থতা বলে মনে করি। গোপালগঞ্জের পরে নিরাপত্তা নিয়ে আমরা নতুনভাবে ভাবতে বাধ্য হচ্ছি।”

কর্মসূচির বিষয়ে জোবাইরুল আরিফ বলেন, “জুলাই সনদ এখনো তৈরি করতে পারেনি সরকার। আমরা জনগণের দুয়ারে যাচ্ছি। তাদের চাওয়া-পাওয়া জানার চেষ্টা করছি। জুলাই সনদের বিষয়ে বক্তব্য শুনছি। এসব বক্তব্য আমরা সরকারের কাছে তুলে ধরছি।”

সাংবাদিকের প্রশ্নের জবাবে জোবাইরুল আরিফ বলেন, “চট্টগ্রামে হামলার শঙ্কার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। চট্টগ্রামে এ রকম কিছু হলে বিপ্লবী ছাত্র-জনতা তা প্রতিহত করবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, যুব উইংয়ের কেন্দ্রীয় সংগঠক টিপু সুলতান প্রমুখ।

এ ছাড়াও জানা যায়, আগামী ২১ জুলাই সকালে খাগড়াছড়ি ও বিকেলে ফেনীতে পদযাত্রা করবে এনসিপি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  স্বরাষ্ট্র মন্ত্রণালয়   ব্যর্থ   গোপালগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close