মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
এনসিপির ওপর হামলা পরিকল্পিত : বিএনপি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৩:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অভিযোগ করে বলেছে, “গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার উদ্দেশ্যে শেখ হাসিনার সমর্থকরা পরিকল্পিতভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলা চালিয়েছে।” 

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে এই অভিযোগের তথ্য জানায় দলটি। এরআগে গতকাল রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় এই অভিযোগ তোলেন নেতারা। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বৈঠকে বিএনপি নেতারা গোপালগঞ্জে সংঘটিত হামলা ও সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা উল্লেখ করে কঠোর সমালোচনা করেছেন। তারা বলেন, “রাজনৈতিক দলগুলোকে অবশ্যই সতর্কতার সঙ্গে তাদের কর্মসূচি নির্ধারণ করতে হবে, না হলে গণতন্ত্রবিরোধী শক্তির সুযোগ তৈরি হবে।”

সভায় আরো বলা হয়, সম্প্রতি পুরান ঢাকায় ব্যবসায়ী লাল চাঁদের নৃশংস হত্যাকাণ্ডে বিএনপিকে দোষারোপ করে কয়েকটি রাজনৈতিক দলের শিষ্টাচারবিরোধী বক্তব্য এবং অবমাননাকর স্লোগান জাতিকে স্তম্ভিত করেছে। বিশেষ করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে যে অশ্লীল বক্তব্য ও স্লোগান দেওয়া হয়েছে তা গোটা জাতিকে বিক্ষুব্ধ করেছে। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়।

বিএনপি আরো জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মাধ্যমে গণতন্ত্র ও ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করার পরিকল্পনা চলছে। মাদক, হত্যা, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা দ্রুত স্বাভাবিক করার জন্য বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

বিএনপি জানায়, এ ধরনের অরাজনৈতিক কর্মকাণ্ড রাজনৈতিক পরিবেশ নষ্ট করবে এবং জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করবে। সব রাজনৈতিক দলকে পারস্পরিক মর্যাদা ও সৌহার্দ্য বজায় রেখে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

এছাড়াও, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলাকে বিএনপি নিন্দনীয় বলে মন্তব্য করেছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  এনসিপি   পরিকল্পিত   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close