মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
লালমোহনে খাল দখল করে পৌর মার্কেট, জলাবদ্ধতায় জনভোগান্তি
ভোলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৭:৫৬ পিএম
একটি প্রবহমান খাল দখল করে পৌরসভার মাল্টিপারপাস মার্কেট নির্মাণ করায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা

একটি প্রবহমান খাল দখল করে পৌরসভার মাল্টিপারপাস মার্কেট নির্মাণ করায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা

ভোলার লালমোহনে একটি প্রবহমান খাল দখল করে পৌরসভার মাল্টিপারপাস মার্কেট নির্মাণ করায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। 

এতে অল্প বৃষ্টিতেই আশপাশের এলাকা তলিয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন পৌর শহরের ব্যবসায়ী ও বাসিন্দারা। তাই তারা দ্রুত এই খাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

জানা গেছে, খালটি লালমোহন খাল থেকে বয়ে যাওয়া ২০-২৫ ফুট প্রশস্ত একটি সংযোগ খাল। যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে থানার মোড় হয়ে পূর্ব দিকের আরেকটি খালে গিয়ে মিশেছে। 

জেলা পরিষদের আওতাধীন খালটি প্রথমে ৩-৪ ফুট প্রশস্ত ড্রেনে রূপান্তর করা হয় এবং পরবর্তীতে ড্রেনের উপর নির্মিত হয় মাল্টিপারপাস মার্কেট।

আইন অনুযায়ী, প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণি পরিবর্তন বেআইনি হলেও, সে নিয়ম না মেনে মার্কেট নির্মাণ করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ থাকায় শুকনো মৌসুমে জমে থাকা পানিতে দুর্গন্ধ ছড়ায় এবং মশার উপদ্রব ভয়াবহ হয়ে ওঠে।

এ বিষয়ে লালমোহন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, “৫ আগস্টের পরে জেলা পরিষদের সঙ্গে একটি চুক্তি হয়েছে, এরপরই তারা মার্কেটের ঘরগুলো বরাদ্দ দিয়েছেন।”

তবে ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, “বিষয়টি আমার জানা নেই। আমি তদন্ত করে দেখব।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ

আরও সংবাদ   বিষয়:  লালমোহন   খাল   দখল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close