বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে : নাহিদ ইসলাম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৫:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যারা গণঅভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদের দায়িত্ব নিতে হবে। এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে, বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ বুধবার (১৬ জুলাই) শহরের পৌরপার্ক এলাকার এনসিপির সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয় আপনাদের রক্ষা করার দায়িত্ব, গোপালগঞ্জকে রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই নিতে হবে।”

নাহিদ ইসলাম বলেন, “যদি আজকে বাধা দেওয়া না হতো তাহলে গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোকারণ্য হতো। আমরা এখানে গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি। আমরা এসেছি শান্তি এবং নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে।”

তিনি আরো বলেন, “আপনারা যারা দূর থেকে শুনছেন, আমরা আজকে গোপালগঞ্জ এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচিতে। আমরা এসেছি ভবিষ্যত বাংলাদেশে, এই নতুন বাংলাদেশের গোপালগঞ্জবাসীর অধিকার প্রতিষ্ঠা করতে। শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জ এসেছি।”

এনসিপির আহ্বায়ক বলেন, “মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। আমরা জুলাই অভ্যুত্থানের সময় বলেছিলাম, ‘বাধা দিলে বাধবে লড়াই। সেই লড়াইয়ে জিততে হবে’। আজকে আবারো বাধা দিয়েছে। আর লড়াইয়ে আমরা জিতবো। এর জবাব আমরা দেবো। যারা গণঅভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদের দায়িত্ব নিতে হবে। এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে। পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয় আপনাদের রক্ষা করার দায়িত্ব, গোপালগঞ্জকে রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই নিতে হবে।”

নাহিদ বলেন, “মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে, তাদের জবাব দেওয়া হবে। আমরা যদি আজকে এখানে ঘোষণা দেই, সারা বাংলাদেশ এখানে এসে জড়ো হবে। আমরা সময় দিয়ে যাচ্ছি, আজকে যে বাধা দেওয়া হলো, কারা বাধা দিয়েছে, কোন সাহাসে বাধা দিয়েছে, এখনো মুজিববাদীরা কি করে এই গোপালগঞ্জ আশ্রিত, কারা আশ্রয় দিয়েছে তার বিচার দ্রুত করতে হবে। যদি না হয় আমরা আবারও আসবো, নিজ হাতে মুজিববাদীদের কাছ থেকে এই গোপালগঞ্জকে মুক্ত করবো।”

জাতীয় নাগরিক পার্টি গোপালগঞ্জবাসীর সঙ্গে থাকবে জানিয়ে নাহিদ ইসলাম আরো বলেন, “মুজিববাদের কবর রচনা করে, ৭২ এর সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা। আজকের এই দিনে আবু সাঈদ, ওয়াসিমসহ আমাদের ৬ জন শহীদ হয়েছিলন। সেই শহীদদের রক্তের শপথ, মুজিববাদীদের আর কখনো বাংলাদেশে দাঁড়াতে দেব না।”

গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “গোপালগঞ্জ নামে সাম্যের বাংলাদেশে কোনো বৈষম্য চলবে না। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কুলষিত করেছে, গোপালগঞ্জকে কুলষিত করেছে। এই গোপালগঞ্জকে আমরা পুনরুদ্ধার করবো।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  গোপালগঞ্জ   মুজিববাদী   নাহিদ ইসলাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close