প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৫:২৬ পিএম আপডেট: ১৬.০৭.২০২৫ ৫:৩২ PM

সংগৃহীত ছবি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে সারাদেশে গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ বুধবার (১৬ জুলাই) বিকেলে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দেয়া হয়।
পোস্টে জানানো হয়, গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।
এদিকে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতির অবনতি হলে নাহিদ, হাসনাত ও সারজিস জেলা সার্কিট হাউজে আশ্রয় নেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ