শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বেলাবতে ৮ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার
বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ২:২৯ পিএম আপডেট: ১৬.০৭.২০২৫ ২:৩৭ PM

নরসিংদীর বেলাবতে ৮ কেজি গাঁজাসহ একজন নারীকে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মরিচাকান্দি এলাকায় বেলাব থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজা সহ মোছা. রুবিয়া আক্তার (২৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই নাজমুল হুদা, ফজলুল হক, শিহাব আহম্মেদ সহ পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করেন।

পরে মরিচাকান্দি এলাকার কাউছার মেহেদীর বসত ঘরে অভিযান চালিয়ে তার স্ত্রী মোছা: রুবিয়া আক্তার (২৫) কে চাউলের বস্তায় মুরানো ৮ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। এ বিষয়ে আসামী রুবিয়া আক্তারের বিরুদ্ধে বেলাব থানার মামলা নং-২০, রুজু করা হয়েছে।

জানা যায়, গ্রেফতারকৃত রুবিয়া আক্তার দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি আরে আসছিলেন। পূর্বে বিভিন্ন সময় তাকে মাদক সহ গ্রেফতার করা হয়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বলেন, মঙ্গলবার রাতে আমাদের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা সহ একজন নারীকে গ্রেফতার করে। যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা। তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। থানার সিডিএমএস যাচাই করে এই আসামীর বিরুদ্ধে আরও ৪টি মামলার তথ্য পাওয়া যায়।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  বেলাব   কেজি   গাঁজা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close