প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৬:৫৮ পিএম আপডেট: ১৫.০৭.২০২৫ ৭:০২ PM

ফেনীর সোনাগাজীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি মেলা।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে মো. ছাবের মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ সোহাগের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা। সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল-আমিন শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজিদ আকন, সাবেক ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মোস্তফা, যুবদল নেতা রাসেল হামীদি ও ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি হাফেজ হিজবুল্লাহ।
এ ছাড়া অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফ পাটোয়ারী, মাহমুদ আলম টিপু, আজিজ উল্লাহ, রহিম উল্লাহ, মোতাহের হোসেন ও প্রতাপ চন্দ্র নাথসহ অনেকেই উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ