প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৮:২১ পিএম

শিখন শিকড় কেন্দ্র পরিদর্শন ও পরামর্শ সভা
দিনাজপুরের কাহারোল উপজেলায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিখন শিকড় কেন্দ্র পরিদর্শন ও অভিভাবকদের পরামর্শ প্রদান সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় কাহারোলের ৪ নম্বর ইউনিয়নের সুন্দরপুকুর এলআর সেন্টার, তারগাঁও পিএফএতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিখন শিকড় কেন্দ্রভুক্ত শিশু, তাদের পিতা-মাতা, শিক্ষক, সিএমসি কমিটির সদস্য এবং স্থানীয় অভিভাবকবৃন্দ এ সভায় অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন কাহারোল ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার লাভলী লাকি বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সুন্দরপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতেন্দ্রনাথ দত্ত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ধনেশ্বর রায়, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি ফিলিপ বিশ্বাস এবং প্রোগ্রাম অফিসার বাপ্পি জয়ধর।
সভায় বক্তারা শিশুদের প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণ, পিতা-মাতার ভূমিকা, শিক্ষক-অভিভাবক সহযোগিতা এবং শিখন শিকড় কেন্দ্রের কার্যকারিতা নিয়ে আলোচনা করেন।
শিক্ষার্থীদের জন্য শিক্ষাবিষয়ক সচেতনতামূলক বার্তা দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
স্বদেশ প্রতিদিন/এমএএম