বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সখীপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় ২ জন গ্রেপ্তার
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩:৪৬ পিএম আপডেট: ১৪.০৭.২০২৫ ৮:৩৩ PM

টাঙ্গাইলের সখীপুরে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার পথে এক গৃহবধূ (৩০) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে সোমবার সকালে ৩ জনের নামে সখীপুর থানায় মামলা করেছেন। পরে পুলিশ রফিকুল ইসলাম (৩৯) ও লিটন মিয়া (৪০) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত রফিকুল গড়গোবিন্দপুর এলাকার মৃত বুজরত আলীর ছেলে এবং লিটন মিয়া বড় মৌশা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানাযায় , ওই গৃহবধূ ঘটনার দিন সন্ধ্যায় শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার পথে ওই যুবকদের সাথে দেখা হয়। তারা গৃহবধূকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে উপজেলার বড় মৌশা বাজারে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক পর্যায়ক্রমে ধর্ষণ করে।

ঘটনাটি গৃহবধূ তার পরিবারকে জানান এবং সোমবার সকালে ৩ জনের নামে থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ৩ জনের নামে মামলা হয়েছে। পুলিশ খুব দ্রুত অভিযান চালিয়ে ২ ধর্ষককে গ্রেফতার করেছে। বাদী গৃহবধূকে ডাক্তারি পরিক্ষার জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  সখীপুর   গৃহবধূ   ধর্ষণ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close