বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাবেক রাষ্ট্রপতি এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৯:১৭ AM

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ২০১৯ সালের এই দিনে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনসমূহ দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।

সকালে ঢাকার কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কোরআন খতম অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় পার্টি কার্যালয় চত্বরে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেল ৪টায় আলোচনা সভা শেষে বের করা হবে শোকযাত্রা।

রংপুরেও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে জাতীয় পার্টি। দলের ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির জানান, ইতোমধ্যে পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা রংপুরে উপস্থিত হয়েছেন।

রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং অর্ধনমিতকরণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে কোরআন তিলাওয়াত প্রচার করা হয়। এছাড়া সকাল ১১টায় এরশাদের পল্লী নিবাসস্থ সমাধি চত্বরে দোয়া মাহফিল, আলোচনা সভা, কবর জিয়ারত ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

বাদ আসর রংপুর নগরীর বিভিন্ন মসজিদ ও মাদরাসায় বিশেষ দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৩০ সালের ২০ মার্চ কুড়িগ্রামের ফুলবাড়ীতে তাঁর নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা শহরে। পরে তাঁর পরিবার রংপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করে।

এদিকে ঢাকার বারিধারার ডিপ্লোমেটিক জোনে প্রেসিডেন্ট পার্কে এরশাদের পুত্র এরিক এরশাদের আয়োজনে আজ পৃথক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদও অংশ নিচ্ছেন। জানা গেছে, তিনি অনুষ্ঠানে জাতীয় পার্টি সংশ্লিষ্ট বিষয়ে নতুন বার্তা দিতে পারেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশে সামরিক শাসনের পর ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগপর্যন্ত তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  সাবেক   রাষ্ট্রপতি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close