শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপিকে এতো সহজে নিশ্চিহ্ন করা যাবে না: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৭:৪১ পিএম

বিএনপিকে ঘিরে চলমান অপপ্রচারের পেছনে সুপরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না।”

আজ রবিবার (১৩ জুলাই) রাজধানীর গুলশানে আয়োজিত ‘তারেক রহমান: দ্য হোপ অব বাংলাদেশ’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি অতীতেও প্রমাণ করেছে, তারা ধ্বংসস্তূপ এর মধ্য থেকেও জেগে থাকতে পারে। জিয়াউর রহমানের মৃত্যুর পর অনেকেই ভেবেছিলেন বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলটি পুনরায় সংগঠিত হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে যে অপপ্রচার চলছে এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হলো বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া। কিন্তু মনে রাখতে হবে, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না।  

এসময় তথ্যপ্রযুক্তিতে দক্ষতা ও জ্ঞানচর্চার মাধ্যমে রাজনৈতিক কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

স্বদেশ প্রতিদিন/ আরএফ

আরও সংবাদ   বিষয়:  বিএনপি   সহজ   নিশ্চিহ্ন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close