বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঘণ্টার বৃষ্টিতেই তলিয়ে গেল যশোর শহর
কে এম রফিক, যশোর
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৭:৪৬ পিএম

ড্রেন নিয়মিত পরিষ্কার না করা ও অব্যবস্থাপনার কারণে সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় গোটা যশোর শহর। রবিবার যশোরে মাত্র ঘণ্টা দেড়েকের ভারী বৃষ্টিতেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৫০ মিনিট থেকে ৩টা পর্যন্ত সময়ে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
যশোরে হঠাৎ এই ভারী বৃষ্টির ফলে শহরের নিম্নাঞ্চলের অধিকাংশ সড়কে পানি জমে গেছে। এতে পথচারী, দোকানদার ও বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েন। বর্তমানে জমে থাকা পানি সড়ক ছাপিয়ে ঢুকে পড়েছে বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে। জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে আছেন শহরের মানুষ।

স্থানীয়রা বলছেন, যশোর পৌরসভা পানি নিষ্কাশনের বিভিন্ন ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় গোটা শহর।
গত সাত-আট বছরে শুধু শহরে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৪০ কিলোমিটার 'আরসিসি' ড্রেন। সেসব ড্রেন এখন শহরবাসীর জন্য ফাঁদ হয়ে গেছে। ড্রেনগুলো দিয়ে পানি নিষ্কাশন না হওয়ায় বৃষ্টি হলেই শহরের বিভিন্ন এলাকা যায় তলিয়ে। এতে কর্মজীবীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।

শহরের অন্তত ৩০টি সড়কে হাঁটু পরিমাণ পানি জমে থাকতে দেখা গেছে। শহরে তলিয়ে যাওয়া এলাকাগুলো হচ্ছে—খড়কি, শাহ্ আবদুল করিম সড়ক, স্টেডিয়াম পাড়া, পিটিআই, নাজির শংকরপুর, খড়কি রূপকথা মোড় থেকে রেললাইন, ফায়ার সার্ভিস মোড় থেকে পাইপ পট্টি, বেজপাড়া চিরুনিকল, টিবি ক্লিনিক মোড়, মিশনপাড়া, বিমানবন্দর রোড ও ষষ্ঠীতলাপাড়া।

যশোর টিবি ক্লিনিক রোড়ের রোডের বাসিন্দা শেখ আমজাদ আলী বলেন, 'পৌরসভা অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করেছে। নির্মাণের পর ড্রেন সংস্কার ও পরিষ্কার না করার সামান্য বৃষ্টি হলে তলিয়ে যায় শহর। মারাত্মক দুর্ভোগের শিকার হন পৌরবাসী।'

বেজপাড়ার বাসিন্দা জিল্লুর রহমান ভিটু বলেন, 'সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া ড্রেন নির্মাণ করায় পানি নিষ্কাশন হচ্ছে না। পৌরসভার দায়িত্বহীনতার কারণে যথাসময়ে ড্রেন পরিষ্কার না করায় শহরের পানি বেরোতে পারছে না। সামান্য বৃষ্টি হলেই পানি বের হতে না পেরে তলিয়ে যায় শহর।'
শহরের পাইপপট্টি এলাকায় রাস্তার দুই ধারের দোকানগুলোয় পানি প্রবেশ করেছে। দোকানের ভেতরে হাঁটু পরিমাণ পানি জমে আছে। বিভিন্ন উপায়ে দোকানের ভেতরে জমা পানি পরিষ্কার করছেন দোকানের কর্মীরা।

শহরের চারখাম্বা মোড় এলাকার ব্যবসায়ী সুকুমার বলেন, 'কয়েক ঘণ্টার বৃষ্টিতেই আমাদের শহরের সড়কগুলো তলিয়ে গেছে। সড়কের পাশে ড্রেন থাকলেও ড্রেনের মুখ বন্ধ হয়ে আছে। পানি সরতে না পারায় বৃষ্টি হলেই হাঁটু পরিমাণ পানি জমে যাচ্ছে শহরে।'

তিনি বলেন, 'সড়ক নিচু, আর ড্রেনগুলো নির্মাণ করা হয়েছে উঁচু করে। ড্রেনের ভেতরের স্তরও সমতল না। তাই শহরের পানি সরতে পারছে না।'
যশোর পৌরসভার শংকরপুর এলাকার বাসিন্দা আব্দুল মজিদ বলেন, 'বাড়িঘরে পানি উঠেছে। ঘরের ভেতরে হাঁটুপানি জমে আমরা থাকতে পারছি না। আগে নালার মাধ্যমে শহরের পানি হরিণার বিল দিয়ে মুক্তেশ্বরী নদীতে যেত। ২০১০ সালে হরিণার বিলে যশোর মেডিকেল কলেজ স্থাপিত হয়। এরপর আশপাশে আরও অনেক স্থাপনা গড়ে উঠেছে। এতে বিল দিয়ে পানি আগের মতো নিষ্কাশিত হতে পারছে না। ফলে জলাবদ্ধতা হচ্ছে।'

শহরের খড়কির শাহ্ আবদুল করিম সড়কে সরকারি এমএম কলেজের দক্ষিণ গেট থেকে খড়কি মোড় হয়ে পীরবাড়ি কবরস্থান পর্যন্ত হাঁটু সমান পানি জমেছে। খড়কি দক্ষিণপাড়া-পশ্চিমপাড়া, হাজামপাড়া ও খড়কি রেললাইন পাড়ার বাসিন্দাদের বাড়ির উঠানেও হাঁটুপানি।

সড়কে চলাচলকারী রিকশাযাত্রী ও মোটরসাইকেল আরোহীদের বিড়ম্বনার শেষ নেই। জুতা হাতে নিয়ে অনেককে হাঁটুপানিতেই চলাচল করতে দেখা যায়।
খড়কি এলাকার বাসিন্দা ফেরদৌস বলেন, 'বৃষ্টিতে ছাত্রাবাস, বাসাবাড়ি ও দোকানে হাঁটুপানি জমে আছে। খাল বেদখল, পর্যাপ্ত নর্দমার অভাবে পানি নিষ্কাশন ব্যবস্থা অচল। দীর্ঘদিনেও পৌরসভা পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে ব্যর্থ হয়েছে। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় গোটা শহর।'

যশোর শহরের দীর্ঘদিনের এক অব্যবস্থাপনার নাম এখন ‘ড্রেনেজ সমস্যা’। বিশেষজ্ঞরা বলছেন, শহরের নকশা ও পরিকল্পনায় সঠিকভাবে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই সমস্যা বারবার ফিরে আসছে। বৃষ্টির পানি বের হওয়ার পর্যাপ্ত ও কার্যকর পথ নেই, ফলে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা।
জলাবদ্ধতায় অতিষ্ঠ যশোরবাসী ক্ষোভ প্রকাশ করে বলছেন, আমরা তো কর দিই, অথচ মৌলিক সেবাগুলোই পাচ্ছি না। ড্রেনেজ উন্নয়ন তো সরকারের দায়িত্ব।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভিডিও ও ছবি শেয়ার করে অভিযোগ করছেন—শুধু উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে কাজের কোনো অগ্রগতি নেই।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  বৃষ্টি   যশোর   শহর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close