বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর কোনো হামলা হয়নি: জবি ছাত্রদল
জবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৪:০৪ পিএম
শহীদ সাজিদ একাডেমিক ভবনে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাখ্যা দিয়ে বিবৃতি দি

শহীদ সাজিদ একাডেমিক ভবনে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাখ্যা দিয়ে বিবৃতি দি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল শাখা । 

আজ শনিবার (১৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে ছাত্রদল জানায়, ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত এবং ছাত্রদলের কর্মীদের ওপর অতীতে হামলার সঙ্গে সম্পৃক্ত রফিক বিন সাদেককে প্রশাসনের হাতে তুলে দিতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। 

লিখিত বিবৃতিতে দাবি করা হয়, শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর কোনো হামলা হয়নি। 

ছাত্রদল বলছে, “ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ছাত্রদল লিখিতভাবে আবেদন করেছে। গুজব ও অপপ্রচারে কান না দিয়ে তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য উদঘাটন হবে বলে আমরা বিশ্বাস করি।” 

সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, “ঘটনার পরিপূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সকলকে ধৈর্য ধারণের অনুরোধ করছি।” 

বিবৃতিতে স্বাক্ষর করেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন।


স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:   জবি ছাত্রদল   রফিক বিন সাদেক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close