বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আল মাহমুদ আয়োজনে বক্তারা
মুক্তির একমাত্র পথ সাংস্কৃতিক বিপ্লব
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৪:১০ পিএম আপডেট: ১৩.০৭.২০২৫ ৫:২২ PM
এ থেকে উত্তরণের একটিই পথ তা হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব।

এ থেকে উত্তরণের একটিই পথ তা হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব।

নিজ সংস্কৃতিকে যে জাতি প্রতিষ্ঠা করতে পারে না সে জাতির সমৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়। বিজাতীয় সংস্কৃতি তাকে গ্রাস করে নেয়। এ থেকে উত্তরণের একটিই পথ তা হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব। এই বিপ্লব ঘটাতে ব্যর্থ হলে আমাদের জাতিরাষ্ট্র বিপন্ন হবে। জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্ট হবে, বলে সতর্ক বার্তা উচ্চারণ করেন জাতীয়তাবাদী লেখক ফোরামের বক্তারা।

গতকাল শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় কবি আল মাহমুদ আয়োজনে কবিতা আড্ডা ও স্মৃতিচারণ সভায় মিলিত হয়ে এমনটিই সতর্ক বার্তা উচ্চারণ করেন তারা। লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজার সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানটি কবির কবিতা পাঠের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট আবৃত্তিকার ও আল মাহমুদ বিশ্লেষক নাসিম আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সত্তরের প্রবল কবি জাহাঙ্গীর ফিরোজ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল মাহমুদের কাছের মানুষ কবি ও সম্পাদক জাকির আবু জাফর।

জাহাঙ্গীর ফিরোজ বলেন, “বিজাতীয় সংস্কৃতির তীব্র থাবা থেকে আমাদেরকে যেকোনো উপায়ে বেরিয়ে আসতে হবে।” 

জাকির আবু জাফর বলেন, “আল মাহমুদ মানেই বাংলাদেশ। তার চোখ দিয়েই এ দেশ, এ দেশের মাটি ও মানুষকে দেখতে হবে।” 

ফোরামের সাধারণ সম্পাদক কবি ও শিক্ষাবিদ ড. শহিদ আজাদ বলেন, “আল মাহমুদ মানেই একটি বিপ্লব। একটি চেতনার উন্মেষ। এই চেতনাকে আমাদের ধারণ ও লালন করতে হবে।” 


সভাপতির বক্তব্যে কবি শাহীন রেজা বলেন, “আল মাহমুদ জাতীয়তাবাদী চেতনার একটি সফল উচ্চারণ। তার আদর্শ ও চেতনার প্রতি আস্থা রেখেই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার হাতে জাসাসের নেতৃত্ব তুলে দিয়েছিলেন।”

তিনি বলেন, “এ জাতিকে এগিয়ে নিতে শহীদ জিয়ার যে স্বপ্ন ও অনুভব তাকে আমরা আল মাহমুদে প্রত্যক্ষ করি এবং তাই তিনি আমাদের অগ্রসৈনিক হিসেবে বিবেচিত।”

ফোরামের সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিনের ব্যবস্থাপনা এবং দীপেস আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে আলোচনা ও কবিতাপাঠে অংশগ্রহণ করেন, কবি কামরুজ্জামান, ছড়াকার আতিক হেলাল, ক্যামেলিয়া আহমেদ, সৈয়দ রনো, আবীর বাঙালি, মাহবুব শওকত, মঈন মুরসালিন, পলি রহমান, রি হোসাইন, আবুল খায়ের, অ্যাডভোকেট ইকবাল সেলিম, হাসান কামরুল, পারভীন শাহনাজ, রানা হোসেন, নূরুল আবছার,  খালেদা সরদার প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ


আরও সংবাদ   বিষয়:  মুক্তির   পথ   সাংস্কৃতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close