বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে বিএনপি : ড. এম এ কাইয়ুম
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৯:১৩ পিএম আপডেট: ১১.০৭.২০২৫ ৯:৪৭ PM
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, “আগামী নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে ভোট দিবে। মানুষের দেয়া বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করবে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীতে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলবো এবং জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবো।”

আজ শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা রাজধানীর বাড্ডায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ড. এম এ কাইয়ুম বলেন, “এই এলাকার উন্নয়নের রূপকার বিএনপি। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর এই বাড্ডা এলাকার উন্নয়ন শুরু হয়। সরকার প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই এলাকায় গ্যাস বিদ্যুৎ পানির ব্যবস্থা করে দেন। এই এলাকা একটা বস্তির মত ছিল। যে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি, এখানে এক ইঞ্চি জায়গা ছিল না। বিএনপির আমলেই সব উন্নয়নের কাজ শুরু হয়। বর্তমান প্রজন্ম এ খবর জানে না।”

তিনি বলেন, “আগামী দিনে মানুষ যার যার মতো স্বাধীনভাবে বসবাস করবে। কোনো বৈষম্য থাকবে না। বিএনপি বৈষম্যমুক্ত দেশ গড়বে। বিএনপিকে ক্ষমতায় আনতে আমাদের কাজ করতে হবে। তাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

ড. এম এ কাইয়ুম আরো বলেন, “এলাকায় দখল চাঁদাবাজি করবেন না। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কোনো নেতাকর্মীর নামে দখল আর চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা ১১ আসনের মাটি মানুষের নেতা এম এ কাইয়ুম বলেন, “বাড্ডা ও রামপুরার মানুষ সব সময় বিএনপিকে ভোট দিয়েছে। এই এলাকার মাটি বিএনপির ঘাঁটি।”

এরপর বাড্ডা এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন। এসময় স্থানীয় বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জনগণ   ভোট   ড. এম এ কাইয়ুম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close