বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চলন্ত বাস থেকে ধাক্কায় জাবি ছাত্রের বাবার মৃত্যু, ১০ বাস আটক
জাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৮:০০ পিএম আপডেট: ১১.০৭.২০২৫ ৮:২১ PM
ক্ষতিপূরণ ও দায় স্বীকারের দাবিতে টানা ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আটকে রাখা হয়েছে মৌমিতা পরিবহনের ১০টি বাস।

ক্ষতিপূরণ ও দায় স্বীকারের দাবিতে টানা ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আটকে রাখা হয়েছে মৌমিতা পরিবহনের ১০টি বাস।

রাজধানীর বকশীবাজারে চলন্ত বাসের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর পিতা নিহত হওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। ক্ষতিপূরণ ও দায় স্বীকারের দাবিতে টানা ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আটকে রাখা হয়েছে মৌমিতা পরিবহনের ১০টি বাস।

আজ শুক্রবার (১১ জুলাই) রিফাতের সহপাঠীদের নেতৃত্বে মৌমিতা পরিবহনের ১০টি বাস কেন্দ্রীয় খেলার মাঠে এনে দুপুর পর্যন্ত আটকে রাখা হয়।  

নিহত ব্যক্তির ছেলে রিফাত বিন জুহুর জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা যায়, রিফাতের ১১ বছর বয়সী ছোট ভাই ব্লাড ক্যানসারে আক্রান্ত, এবং তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বাবা। চিকিৎসার প্রয়োজনে তিনি ঢাকায় অবস্থান করছিলেন।

মঙ্গলবার (৮ জুলাই) রাত ২টার দিকে বকশীবাজার এলাকায় যাত্রী ওঠানোর প্রতিযোগিতায় মৌমিতা পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন রিফাতের বাবা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী আবির বলেন, “এটি কেবল একটি পরিবারের শোক নয়, এটি আমাদের সবার নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্ন। রিফাতের বাবার মৃত্যুকে দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়া চলবে না। বাস মালিকপক্ষকে দায় স্বীকার করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক একটি ঘটনা। শিক্ষার্থীদের প্রতিক্রিয়া মানবিক দায়িত্ববোধ থেকেই এসেছে বলে মনে করছি। পরিবহন মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে যৌক্তিক সমাধানের পথ খোঁজার চেষ্টা করছি।”

এ বিষয়ে পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত তারা তাদের অবস্থান বজায় রাখবেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:  বাবা   জাবি   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close