সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      
শিক্ষক-কর্মচারীদের জন্য মাউশির জরুরি নির্দেশনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৮:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) নির্দেশ দিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কর্মকর্তা/কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি-সদস্যদের শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি আবেদন না করতে।

গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) এ চিঠি প্রধান শিক্ষক, অধ্যক্ষ, মাউশির আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক (মাধ্যমিক) জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর পাঠানো হয়েছে। মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে। 

চিঠিতে বলা হয়, “শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কোনো কর্মকর্তা/কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকা, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি/সদস্যকে সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা থেকে বিরত থাকার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের গত ৩০ জুন নির্দেশনা দেওয়া হয়।”

অনুরোধ জানিয়ে চিঠিতে আরো বলা হয়, “নির্দেশনা অনুযায়ী অধিদপ্তরের আওতাধীন কোনো কর্মকর্তা/কর্মচারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকা, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি/সদস্যদের সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা থেকে বিরত থাকার জন্য।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  শিক্ষক   কর্মচারী   নির্দেশনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close