বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৪০০ রানের বিশ্ব রেকর্ড ভাঙার চেষ্টা করা উচিত ছিল : লারা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৪:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাও চেয়েছিলেন রেকর্ড ভাঙার চেষ্টা করুক উইয়ান মুল্ডার। তবে সে পথে না হাঁটলেও আফসোস নেই দক্ষিণ আফ্রিকা অধিনায়কের। মোটেই আফসোস করছেন না উইয়ান মুল্ডার।

জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে দ্বিতীয় টেস্টে ইতিহাস গড়ার পথে ছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ও অধিনায়ক মুল্ডার। দ্বিতীয় দিনের লাঞ্চে ৩৬৭ রানে অপরাজিত থাকা অবস্থায় ইনিংস ঘোষণা করেন তিনি। তাতে ৩৩ রানের জন্য ছুঁতে পারেননি ব্রায়ান লারার ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে গড়া অপরাজিত ৪০০ রানের বিশ্ব রেকর্ড।

ইনিংস ঘোষণার কারণ হিসেবে পরে মুল্ডার যা বলেছিলেন তার সারাংশ এমন, ব্রায়ান লারার কাছেই রেকর্ডটা থাকুক। তবে লারা নিজেই চেয়েছিলেন মুল্ডার রেকর্ডটি ভাঙুক। আর সেটা জানিয়েছেন মুল্ডার নিজেই।

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম সুপারস্পোর্টকে মুল্ডার বলেছেন, “পরিস্থিতি একটু শান্ত হওয়ার পর ব্রায়ান লারার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, “আমি আমার লিগ্যাসির জন্য খেলছি, তাই উচিত ছিল রেকর্ডটি ভাঙার চেষ্টা করা।”

তিনি বলেছেন, “রেকর্ড তো ভাঙার জন্যই, আর ভবিষ্যতে যদি এমন সুযোগ আসে, সেদিন যেন আমি রেকর্ড ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করি।”


লারার কাছ থেকে এমন কথা শোনার পরও মুল্ডার কিন্তু নিজের ভাবনাতেই অটল। মুল্ডার বলেন, ‘‘এটা তার দৃষ্টিভঙ্গি। আমি এখনো বিশ্বাস করি আমি সঠিক কাজটাই করেছি। আমার কাছে খেলাটার প্রতি সম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তবে ক্যারিবিয়ান কিংবদন্তি দুটি ট্রিপল সেঞ্চুরির মালিক ক্রিস গেইল মুল্ডারের সিদ্ধান্তকে ভুল বলেছেন। টকস্পোর্টকে গেইল বলেছেন, ‘‘মুল্ডার হয়তো একটু ঘাবড়ে গিয়েছিল। এমন সুযোগ জীবনে একবারই আসে। যদি সুযোগ পাই ৪০০ করার, আমি অবশ্যই করতাম। আপনি জানেন না আবার কবে ট্রিপল সেঞ্চুরির সুযোগ আসবে।’’

উল্লেখ্য, মুল্ডারের এই ৩৬৭ রান এখন দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস এবং টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ। মুল্ডার জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাডও নাকি তাকে বলেছিলেন, ‘এই বিশাল স্কোরগুলা কিংবদন্তিদের জন্যই রেখে দাও।’


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রান   বিশ্ব রেকর্ড   লারা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close