বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যে সহজ আমলে রিজিক বৃদ্ধি হয়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২:৪৫ পিএম আপডেট: ১১.০৭.২০২৫ ২:৫৩ PM

পৃথিবীকে আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন মানুষের বসবাসের উপযোগী করে। যা পবিত্র কোরআনেও উল্লেখ করা হয়েছে। আর মানুষ ও প্রাণীর জীবনযাপনের জন্য আল্লাহ তায়ালা পৃথিবীতে সবকিছু সৃষ্টি করেছেন। তবে সবার কাছে সবকিছু পৌঁছায় না। আল্লাহর রহমত ও ধন-সম্পদের মধ্যে বরকত পেতে হলে, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে।

মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। পৃথিবীতে যেমন অনেকে ভালো খাবার খেয়ে জীবনযাপন করেন তেমনই অনেকে আবার স্বল্প খাবার জীবনযাপন করেন। অর্থাৎ আল্লাহ তায়ালা যাকে যে পরিমাণ রিজিক দান করেছেন সে সেই পরিমাণ রিজিক গ্রহণ করবে। তবে কিছু আমল করলে আল্লাহ তায়ালা আমাদের রিজিককে বৃদ্ধি করে দিবেন। সেই সাথে পৃথিবীতে সম্মান নিয়ে জীবনযাপন করার তাওফিক দান করবেন। আসুন জেনে নেওয়া যাক কি কি আমল করলে আল্লাহ তায়ালার এসব নেয়ামত পাওয়া যাবে।

মানুষের পার্থিব জীবনে এক অবিরাম উদ্বেগের নাম- রিজিক। কেউ খোঁজেন বেশি উপার্জনের পথ, কেউ বা আছেন দারিদ্র্য কাটানোর দোয়ার সন্ধানে। অথচ ইসলামের অফুরন্ত সম্ভারে এমন তিনটি আমল রয়েছে, যেগুলো পালন করলে আল্লাহ রিজিকের দরজা খুলে দেন। এ তিনটি আমলের সুস্পষ্ট গ্যারান্টি দিয়েছেন বিশ্বনবী (সা.) নিজেই।

১. ‘লা হাওলা ওয়া লা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ’ বেশি বেশি পাঠ করা। দিনে অন্তত একশত বার এটি পাঠ করা। কারণ এটি জান্নাতের ধনভাণ্ডার। এই জিকির করলে আল্লাহ তায়ালা দরিদ্রতা থেকে মুক্তি দান করেন।

রাসুল (সা.) বলেছেনন,

 “لا حول ولا قوة إلا بالله” জান্নাতের কোষাগারের একটি ধনভাণ্ডার। (সহিহ বুখারি, হাদিস : ৪২০৫)

আরেক হাদিসে এসেছে-,

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَكْثِرْ مِنْ قَوْلِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ فَإِنَّهَا كَنْزٌ مِنْ كُنُوزِ الْجَنَّةِ 

“আবু হুরাইরাহ (রা.) হতে বর্ণিত আছে যে, তিনি বলেন, আমাকে মহানবী (সা.) বললেন, তুমি ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বেশি বেশি বল। কেননা তা জান্নাতের রত্নভাণ্ডারের অন্তর্ভুক্ত।” (তিরমিজি, হাদিস: ৩৬০১)

উপরোক্ত হাদিসের বাকি অংশে বিবৃত হয়েছে যে, যদি কেউ

لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ وَلاَ مَنْجَا مِنَ اللَّهِ إِلاَّ إِلَيْهِ

“লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজায়া মিনাল্লাহি ইল্লা ইলাইহি” -এইসবটুকু পাঠ করে, তাহলে আল্লাহ তায়ালা তার সত্তর প্রকারের বিপদ দূর করেন এবং এগুলোর মাঝে সবচেয়ে ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা।

কাজেই প্রত্যুষে সূর্য ওঠার আগেই যদি একজন মুমিন এ জিকিরটি ১০০ বার পাঠ করেন, তাহলে তার আত্মা শুদ্ধ হবে, মন প্রশান্ত হবে এবং আধ্যাত্মিক এক আলোয় দিন শুরু হয়- যা রিজিক বৃদ্ধির উপযুক্ত ভূমি প্রস্তুত করে।

২. ফজরের দুই রাকাআত সুন্নাত নিয়মিত আদায় করা। কারণ এর মূল্য পুরো দুনিয়ার চেয়েও বেশি। আয়েশা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন,

رَكْعَتَا الفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا

‘ফজরের দুই রাকাআত (সুন্নাত) নামাজ দুনিয়া ও তাতে যা কিছু আছে তার চেয়েও উত্তম।”(সহিহ মুসলিম, হাদিস ৭২৫)

এই নামাজ কেবল একটি ইবাদতই নয়, বরং তা এক অফুরন্ত বরকতের উৎস। এরপর কিছু সময় জিকির, কোরআন তিলাওয়াত ও ইস্তেগফারে লিপ্ত থাকা রিজিক বাড়ানোর অন্যতম কার্যকর উপায়।

৩. নিয়মিতদ সামর্থ্য অনুযয়ী সদকা করা। পরিমাণ কম হলেও আদায় করা। কারণ সদকা এমন একটি ইবাদাত যা আদায় করলে আল্লাহ তায়ালা রিজিক বৃদ্ধি করে দেন।

মহান আল্লাহ বলেন,

وَ مَاۤ اَنۡفَقۡتُمۡ مِّنۡ شَیۡءٍ فَهُوَ یُخۡلِفُهٗ ۚ وَ هُوَ خَیۡرُ الرّٰزِقِیۡنَ 

‘আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় কর তিনি তার বিনিময় দেবেন এবং তিনিই উত্তম রিয্কদাতা।’(সুরা সাবা, আয়াত : ৩৯)

আর মহানবী (সা.) বলেছেন,

 مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ 

‘সদকা কখনো ধন- সম্পদ কমায় না’।(সহীহ মুসলিম: ২৫৮৮)

একটি খেজুরও যদি আল্লাহর রাস্তায় খরচ করা হয়, তাতেও আল্লাহ সন্তুষ্ট হন এবং বহুগুণে রিজিক ফিরিয়ে দেন। তাই প্রতিদিনের সদকা হোক একজন মুসলিমের নিয়মিত অভ্যাস।

আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন। আমিন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রিজিক   ধর্ম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close