বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোর শিক্ষাবোর্ডে পাসের হারের সাথে কমেছে জিপিএ-৫
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৮:৫৯ পিএম
যশোর শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৭৫টি স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।

যশোর শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৭৫টি স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।

যশোর বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর পাসের হার দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৬৯ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম। গত বছর ফলাফলে দেশসেরা অবস্থানে থাকলেও এবার তা ধরে রাখতে পারেনি যশোর শিক্ষা বোর্ড। তবে বোর্ড কর্তৃপক্ষ এই ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন।

প্রকাশিত ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘‘এ বছরের ফলাফলে আমরা সন্তুষ্ট। কারণ শতভাগ পাসের 'আইওয়াশ' এবার নেই। যারা পাস করেছে তারা পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় তা অর্জন করেছে।”

বোর্ড চেয়ারম্যান আরো বলেন, “ভবিষ্যতে ফলাফল আরও ভালো করার জন্য বোর্ডের চলমান পদক্ষেপগুলো অব্যাহত থাকবে এবং ফলাফল আরো ভালো অবস্থানে নিয়ে যেতে চাই।”

উল্লেখ্য, যশোর শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৭৫টি স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। তবে, দুটি বিদ্যালয়ে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। 

গত বছর যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৯২ দশমিক ৩৩ শতাংশ। সেবার ২০ হাজার ৭৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। সেই হিসেবে, এবছর পাসের হার কমেছে ১৮ দশমিক ৬৪ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে পাঁচ হাজার ৩৪১। বোর্ডের আওতাধীন খুলনা বিভাগের দশটি জেলার মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে আছে যশোর জেলা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  যশোর   শিক্ষাবোর্ড   পাসের হার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close