বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের পাশে ছাত্রদল নেতা
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৫:৫০ পিএম
চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত।

চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত।

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।

গতকাল বুধবার (৯ জুলাই) বিকেলে কক্সবাজারের পেকুয়ায় উপজেলার বাঘগোজারা গ্রামে শহীদ ওয়াসিমের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান তারিক। এসময় ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এসময় শহীদ ওয়াসিমের মায়ের সঙ্গে কথা বলে পরিবারের খোঁজ-খবর নেন ছাত্রদল নেতা তারিক। এসময় তিনি বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে শহীদ ওয়াসিম আকরামের মায়ের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। পরে স্থানীয় ছাত্রদল নেতাদের নিয়ে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন তরিকুল ইসলাম তারিক।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে শহীদ হন ওয়াসিম। চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ ছাত্রদলের নেতাকর্মীদের যুগ যুগ প্রেরণা জুগাবে উল্লেখ করে তারিক বলেন, “শহীদ ওয়াসিম আকরাম সরকারি চাকরিপ্রার্থী ছিলেন না। কোটা সংস্কার নয়, বরং ফ্যাসিবাদের পতন ঘটাতেই আন্দোলনে যোগ দিয়েছিলেন। শহীদ ওয়াসিম আকরাম একজন রাজনৈতিক কর্মী এবং ছাত্রদল নেতা। গণতন্ত্র ও দেশমাতৃকার জন্য তার আত্মত্যাগ আমাদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।”

শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারতের সময় মো. তরিকুল ইসলাম তারিকের সঙ্গে ছিলেন পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক সাঈদী রহমান, আবু হানিফ, সাবেক সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কাশেম নূরি, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিম, জিয়াউর রহমান উপকূলীয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাঈমুর রহমান হৃদয়সহ উপজেলা ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ


আরও সংবাদ   বিষয়:  শহীদ ওয়াসিম   কবর   জিয়ারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close