বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক      ● বান্দরবান জেলার নতুন ডিসি নাজনীন সুলতানা      ● অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড      ● ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হলো রামেবি উপাচার্যের কক্ষের তালা      ● ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’      ● আশুগঞ্জে মা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ      ● কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ      ● মেঘনায় অপরাধ দমনে তৎপর ওসি শহীদুল ইসলাম, পেলেন শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি      ● মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সৌদি-পাকিস্তান-তুরস্কের নতুন জোট      ● আল্লাহর সাহায্য পেতে ধৈর্য ও নামাজের গুরুত্ব নিয়ে কোরআনে যা বলা হয়েছে      ● জার্মান পর্যটকের ব্যাগ ‘চোর’ শনাক্ত, উদ্ধারের চেষ্টায় পুলিশ      ● ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে কারাবন্দির ঝুঁকিতে ব্রিটিশ নাগরিকরা      
ডিবি পুলিশের অভিযানে অস্ত্র ও ৫৬ রাউন্ড কার্তুজসহ আটক ১
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৪:১৩ পিএম আপডেট: ১০.০৭.২০২৫ ৪:২০ PM

পাবনায় জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে ১টি অস্ত্র ও ৫৬ রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় ঈশ্বরদী থানার অধীনে অভিযান পরিচালনা করার সময় শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে বগুড়া থেকে পাবনাগামী একটি পরিবহনে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত আসামি পাবনা সদর থানাধীন মালিগাছা ইউনিয়নের গোপালপুর গ্রামের আইজুদ্দিন প্রামানিক এর ছেলে আবু বক্কর প্রামানিক (৫৪)।

পরবর্তীতে আটককৃত ব্যক্তির তথ্যমতে অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান মণ্ডল তত্ত্বাবধানে দিবাগত রাত তিনটার দিকে ডিবি অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই বেনু, অসিত কুমার বসাক এবং এসআই আব্দুল লতিফ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঈশ্বরদী থানাধীন সরাইকান্দি এলাকা এবং পাবনা সদর থানাধীন এলাকায় আটকৃত ব্যক্তির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

পুলিশের সূত্রে জানা যায়, অভিযানে তার সাথে থাকা একটি সচল ওয়ান- শুটারগান, এবং তার বাড়িতে মজুত করা ৫৬ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র থেকে আরও জানা যায়, আটকৃ ব্যক্তির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশ সবসময় পাবনা জেলাকে মাদকমুক্ত করতে অঙ্গীকারবদ্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরণের অভিযান চলমান থাকবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ডিবি পুলিশ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close