প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১২:৪৩ AM

অগ্নিকাণ্ডজনিত ক্ষয়ক্ষতির বীমা দাবির পরিপ্রেক্ষিতে মেসার্স অটো স্পিনিং লিমিটেডকে ২৫ কোটি ৫৯ হাজার ১০৩ টাকার চেক হস্তান্তর করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসিএল)।
মঙ্গলবার (৯ জুলাই) কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করেন বিএনআইসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ সানা উল্লাহ। চেক গ্রহণ করেন মেসার্স অটো স্পিনিং লিমিটেডের ব্যবস্থাপক মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির দাবী ও পুনঃবীমা বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (অর্থ ও হিসাব) মো. ফিরোজুল ইসলাম, কোম্পানি সচিব মো. মাসুদ রানা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নবাবপুর রোড কর্পোরেট শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ও প্রবেশনারি অফিসার রিফাত শাহরিয়ার।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি জানিয়েছে, গ্রাহকের দাবি দ্রুত নিষ্পত্তি ও দায়বদ্ধতা রক্ষায় প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এনআর