বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৫:১৯ পিএম আপডেট: ০৯.০৭.২০২৫ ৫:৩৯ PM
পাবনার সুজানগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ।

পাবনার সুজানগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ।

পাবনার সুজানগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন ৬ জন।

আজ বুধবার (৯ জুলাই) দুপুর ২ টার দিকে সুজানগর পৌর বাজারের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র শাহজাহান শেখ গ্রুপের সাথে সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব র‌উফ শেখের গ্রুপের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

এতে গুরুতর আহত অবস্থায় মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আহতরা হলেন তাঁতীবন্দ গ্রামের জাবেদ শেখের ছেলে শেখ আব্দুর র‌উফ (৪৫), ভবানীপুর গ্রামের শুকুর আলীর ছেলে ইয়াকুব (৩৩), কাছিপাড়া গ্রামের আজহার আলীর ছেলে তুষার (৪০), সুজানগরের সিদ্দিকের ছেলে সুজন (৪৫), আব্দুল হামিদের ছেলে আসলাম (৪৫), তাতীবন্দের মনজেল (৪৫)। এদের মধ্যে আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এবিষয়ে সুজানগর থানা অফিসার ইনচার্জ মো. মজিবর রহমান স্বদেশ প্রতিদিন কে বলেন, “বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ঘটেছে তবে এটা কোন রাজনৈতিক বিষয় না ব্যক্তিগত শত্রুতা থেকে এই সংঘর্ষ এতে ৬ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পাবনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিবেশ আমাদের নিয়ন্ত্রণে। এবং এ বিষয়ে কোন পক্ষ এখন পর্যন্ত মামলা করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানতে পারবো এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  আধিপত্য   বিস্তার   গুলিবিদ্ধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close