সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও নিয়ে আসিফ নজরুলের পোস্ট
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৫:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের আইন ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, “শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও রেকর্ডিং এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ, যে তিনি গত জুলাই মাসে গণঅভ্যুত্থান চলাকালে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর সরাসরি অনুমতি দিয়েছিলেন।”

আজ বুধবার (৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ফাঁস হওয়া অডিও রেকর্ড থেকে স্পষ্টভাবে জানা গেছে, শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা বিক্ষোভে দমন-পীড়নের জন্য শেখ হাসিনা নিজেই প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন।”

উল্লেখ করে তিনি আরো বলেন, “বিবিসিআই কর্তৃক যাচাই করা সেই অডিও রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন, আন্দোলনকারীদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই গুলি করতে।”

এছাড়াও পোস্টের শেষ অংশে আসিফ নজরুল আরো বলেন, “শেখ হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই হবে বাংলাদেশে।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ

আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনা   অডিও   আসিফ নজরুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close