শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেশে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ভিত্তি: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৯:২২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ভিত্তি। তিনি বলেন, "তর্ক আছে, বিতর্ক আছে, মতের অমিল আছে—তবু আমরা বিশ্বাস করি, আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও থাকতে হবে। এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি।"

মঙ্গলবার (৮ জুলাই) বাংলা একাডেমিতে আয়োজিত ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ও দ্য বাংলাদেশ ডায়ালগ।

ফখরুল বলেন, "অনেকে বলেন দেশে কিছু হবে না, কিন্তু এটা সঠিক নয়। আমি অত্যন্ত আশাবাদী—অনেক কিছুই হবে, এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব।"

দেশে গণতন্ত্রের চর্চা নিয়ে হতাশা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, "পাকিস্তান আমল থেকেই এ দেশে গণতন্ত্রের সঠিক চর্চা হয়নি। খুব স্বল্প সময়ের জন্য কিছুটা হলেও গণতন্ত্র চর্চা হয়েছিল, কিন্তু আমরা আবার তা থেকে দূরে সরে গেছি।"

তরুণদের রাজনীতি বিমুখতা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, "সকালে একটি জরিপে দেখলাম, বাংলাদেশের মাত্র ১.৮৭ শতাংশ তরুণ রাজনীতিতে আগ্রহী। এটা দেখে মন খারাপ হয়ে গিয়েছিল। তবে এখানে এসে মনে হচ্ছে—আমাদের তরুণরা আরও যোগ্য, তারা দেশ গঠনে বড় ভূমিকা রাখতে পারবে।"

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  মির্জা ফখরুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close