বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বসুন্ধরা মিডিয়াকে ‘ফ্যাসিস্টদের মেশিনারি’ বললেন হাসনাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৭:০১ পিএম আপডেট: ০৮.০৭.২০২৫ ৭:২৫ PM

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং মিডিয়ার ভূমিকা নিয়ে এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, পতিত ফ্যাসিস্টদের সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক মেশিনারির চাকা আবারও সচল হতে শুরু করেছে এবং দুঃখজনকভাবে এর পেছনে ভূমিকা রাখছেন তারাই, যারা একসময় ২৪ জুলাই-আগস্টের গণআন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।

বসুন্ধরা গ্রুপকে “ভূমিখেকো ও মিডিয়া মাফিয়া” আখ্যা দিয়ে তিনি বলেন, “৫ আগস্টের পর বসুন্ধরা গ্রুপের মিডিয়া অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা তথ্য এবং বিদ্বেষমূলক প্রচার চালিয়ে যাচ্ছে, তার কড়া নিন্দা জানিয়ে আমি গত পরশু একটি স্পষ্ট বক্তব্য দিয়েছি। ওই বক্তব্যে আমি স্পষ্টভাবে নিন্দা জানিয়েছি, কীভাবে এই মিডিয়া মাফিয়া পতিত ফ্যাসিস্টদের সহযোগীদের তাদের পত্রিকায় প্ল্যাটফর্ম দিচ্ছে। একই সঙ্গে হুঁশিয়ার করেছি এই অপকর্ম থেকে সরে আসতে।”

হাসনাত আবদুল্লাহর দাবি, বসুন্ধরার বিরুদ্ধে তার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে একটি সাংবাদিক মহল “মিডিয়ার প্রতি হুমকি” বলে আখ্যা দিচ্ছে। যেসব সাংবাদিক আগে গণআন্দোলনের পক্ষে ছিলেন, কিন্তু এখন ওই মিডিয়া মাফিয়ার ছত্রছায়ায় কাজ করছেন।

তিনি প্রশ্ন তোলেন, জাতীয় প্রেসক্লাবের যেসব নেতা আজ আমার বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন, তারা কি কখনো বসুন্ধরার ভুয়া খবরে নিন্দা জানিয়েছিলেন কিংবা বা ২৪ এর ছাত্র হত্যা নিয়ে কোনো বিবৃতি দিয়েছিলেন কিনা।

হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি স্বাধীন মিডিয়ার পক্ষে একজন প্রবক্তা এবং কখনো মিডিয়াকে হুমকি দেননি। তবে ফ্যাসিবাদের দোসরদের প্ল্যাটফর্ম দেওয়া এবং মিথ্যা তথ্য ছড়ানো তিনি বরদাস্ত করবেন না।

তিনি ২৪ এর ছাত্র জনতা হত্যার পক্ষে কাজ করা সাংবাদিকদের নাম উল্লেখ করে তাদের কর্মকাণ্ডেরও তীব্র নিন্দা করেন। পাশাপাশি, কিছু তথাকথিত সাংবাদিক ও মিডিয়াকর্মীর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, যারা একসময় আওয়ামী ফ্যাসিবাদের শিকার ছিলেন, তারা এখন বসুন্ধরার পক্ষে দাঁড়িয়ে ফ্যাসিস্টদের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক শক্তি বাড়াচ্ছেন।

হাসনাত আবদুল্লাহ পোস্টের মাধ্যমে মিডিয়া মাফিয়া গ্রুপের অপকর্ম থেকে সরে আসার জন্য সতর্ক করে দিয়েছেন এবং ফ্যাসিস্ট সাংস্কৃতিক ফ্রন্টকে শক্তিশালী করার চেষ্টা নিন্দনীয় বলে উল্লেখ করেছেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বসুন্ধরা   মিডিয়া   হাসনাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close