প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৪:৫০ পিএম

ঝিনাইদহে অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা।
৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঝিনাইদহে অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা।
আজ মঙ্গলবার (৮ জুলাই) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন।
এ সময় বক্তব্য রাখেন, হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম, সমন্বয়ক ফারুক হোসেন, ওলিউর রহমান, সোহেল রানা, মো. ফরহাদ ও আক্তার হোসেনসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, “স্বাস্থ্য সহকারীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং ১১তম গ্রেডে বেতন স্কেল নির্ধারণসহ ৬ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।”
এছাড়াও, ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচিতে দাবি সংবলিত ব্যানার ও
লিফলেট নিয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে স্বাস্থ্য সহকারীরা অংশ নেন।
স্বদেশ প্রতিদিন/ এমএএম