শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভৈরবে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
ভৈরব প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৩:৫৮ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে মো. আজিম রানা ভূঁইয়া নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) রাতে জেলার বাজিতপুর উপজেলার মাইজচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব।

গ্রেপ্তার হওয়া আজিম রানা গজারিয়া ইউনিয়নের ১-নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এবং পূর্বকান্দা গ্রামের মো. এলাছ উদ্দিন ভূঁইয়ার ছেলে।

পুলিশ জানায়, ঈদের ছুটির পর বিদ্যালয়ের পানির পাম্প ব্যবহার করে পুকুরে পানি নেওয়ার ফলে বিদ্যালয়ের একমাত্র পাম্পটি নষ্ট হয়ে যায়। আজিম রানা প্রায় সময়ই বিদ্যালয়ে দপ্তরির রুমে ঢুকে জোর করে মাদক সেবন করতো। বিদ্যালয়ে মাদক সেবনে বাধা দিলে সে উগ্র হয়ে অকথ্য ভাষায় গালাগালি করতো। তার অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় তার মায়ের কাছে বিদ্যালয় কর্তৃপক্ষ বিচার দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ২৯ জুন রোববার দুপুরে বিদ্যালয়ে অফিস রুমে ঢুকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং একপর্যায়ে প্রধান শিক্ষক একেএম মাসুদকে শার্টের কলার ও গলায় চিপ দিয়ে ধরে মারধর করে। এ ঘটনার বিষয়টি তাৎক্ষণিক শিক্ষা অফিসার থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে।

ভৈরব-কুলিয়ারচর সার্কেল সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব জানান, প্রধান শিক্ষককে লাঞ্ছনা করার ঘটনাটি দুঃখজনক। আজিম রানা ঘটনার পর থেকেই পলাতক ছিল। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে বাজিতপুর থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, আজিম রানা একজন পরিচিত মাদকসেবী। তার ছোট ভাই মাসুদ ভূঁইয়াও ডাকাতির অভিযোগে কিছুদিন আগে গ্রেপ্তার হয়। তাদের কার্যকলাপে এলাকাবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার।

শিক্ষক সমাজ ভৈরব থানা পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শিক্ষককে মারধর   যুবলীগ নেতা গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close